সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৪ ডিসেম্বর ২০ ২৪
১০ :৪৯ পূর্বাহ্ণ

প্রবাসে অবস্থানরত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে মামলা

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সুহেদ আহমেদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি সি.আর মামলা রুজু হয়েছে।

মামলাটি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের অধিভুক্ত এবং দায়ের করা হয় ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে। আদালত সূত্র জানায়, মামলাটির নম্বর ৩৭৪/২০২৪। জানা গেছে, অভিযুক্ত সুহেদ আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক সহিংসতা বা সামাজিক উত্তেজনার একটি ঘটনাকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে দক্ষিণ সুরমা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেন যে বিষয়টি তদন্তাধীন।

তবে তদন্তের কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করতে তারা অনিচ্ছা প্রকাশ করেন। এদিকে সুহেদ আহমেদের মায়ের সাথে কথা বললে উনি জানান, তিনি দীর্ঘদিন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০২৩ সালে যুক্তরাজ্যে চলে যান। পরিবারের অভিযোগ, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারা আরও জানান, পুলিশ একাধিকবার তাদের বাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন করছে, যার কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান সরকারের সময়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ জানালে অনেককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ