১১:২২ অপরাহ্ণ
কোন জালিম সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না জনগন: কমলগঞ্জে জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,‘বাংলাদেশের জনগণ কোন জালিম সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না,কোন জালিম সরকার যেন আর ফিরে না আসে।
শনিবার(২৪ আগস্ট) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় তিনি আরও বলেন,ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন।
বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রধান টার্গেট ছিলো জামায়াতে ইসলামী। জামায়াতের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন।
সেনাবাহিনী ঘুরে দাড়াতে না পারে সেজন্য বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র করে দেশ প্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে নিশংসভাবে হত্যা করে স্বৈরচারী শেখ হাসিনা।
বিডিআর এর নাম, লগু পরিবর্তন করে সীমাম্তের চৌকিদার বাহীনিতে পরিনত করা হয়। তিনি ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন,ছাত্র জনাতার রক্তের বিনিময়ে এদেশ জালিম মুক্ত হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে, কারো পাঁতা ফাঁদে পা দেওয়া যাবেনা।
এ দেশে সংখ্যালঘু সংখ্যা গুরু বলতে কিছুই নেই,বাংলাদেশ সবার। কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মো. কামরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির এড. ফখরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহ জাহান আলী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খাঁন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।
পরে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ড.শফিকুর রহমান।