৩:৩২ অপরাহ্ণ
সিলেট সদর ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের বাসায় হামলা, অভিযোগ সমন্বয়কের উপর
বৈষম্য বিরোধী আন্দোলনে এবং পরবর্তী বিভিন্ন সময়ে চাহিত চাঁদা না দেয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ এর সিলেট সদর উপজেলার যুগ্ম সম্পাদক আলীনুর রহমান এর বাসায় এবং তার বড় ভাই আমিনুর রহমান এর কনিকা ফটো স্টুডিও নামক ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে।
হামলায় শিকার বাসার বাসিন্দারা এবং আলীনুর রহমানের বড় ভাই আমিনুর রহমান অভিযোগ করে বলেন যে, এই হামলার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, নাহিদ আহমেদ, এবাদ, মুসাসহ তাদের ২০/২৫ জন সহযোগী। স্থানীয় সূত্রে জানা যায় যে, গতকাল বৃহস্পতিবার ,১৩ই ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, নাহিদ আহমেদ, এবাদ, মুসা এর নেতৃত্বে ২০/২৫ জন ছাত্র-জনতা সিলেট এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারস্থ ফতেগড় গ্রামে আলীনুর এর বাসায় হামলা ও ভাংচুর করতে থাকে।
এই সময় ছাত্র-জনতা আলীনুর এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সাহেবের বাজারে অবস্থিত আলীনুর রহমান এর বড় ভাই আমিনুর রহমান এর ব্যবসায় প্রতিষ্ঠান 'কনিকা ফটো স্টুডিও' তে হামলা করে ভাংচুর করে এবং তার বড়ভাই আমিনুর রহমানকে লাঞ্ছিত ও মারধর করে। তিনি আরও জানান যে, হামলাকারীরা আলীনুর বাড়িতে আসলে তাকে প্রাণে মারার হুমকি প্রদান করেছে। আলীনুরের পরিবারের সদস্যরা বর্তমানে আতংকে দিন কাটাচ্ছে বলেও তিনি জানান।
বিশ্বস্থ সুত্রে জানা যায় যে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আওয়ামীলীগ সরকার পতনের পর আসাদুল্লাহ আল গালিব, ছাত্রলীগ নেতা আলীনুর রহমান ছাত্রলীগের কর্মী ছিলেন বিধায় তার বাড়ীঘর ভাংচুর এবং মামলা হামলার ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। আলীনুর তার বড়ভাই আমিনুর রহমান এর মাধ্যমে প্রথমে কিছু টাকা দিলেও পরবর্তীতে তিনি টাকা দিতে অস্বীকার করেন। চাঁদা না দেওয়ায় এবং ছাত্রলীগ নেতা হওয়ার কারনে এই হামলা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায় যে, আলীনুর রহমান বিগত কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।