শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৪ জানুয়ারী ২০ ২১
২:২৭ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ৭ কেজি গাজা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী ফারুক গ্রেফ তার

জাবেদ তালুকদার,নবীগঞ্জ:: নবীগঞ্জে ৭ কেজি গাজা ও একটি মোটরসাইকেলসহ ফারুক মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । গ্রেফতারকৃত ফারুক মিয়া চুনারুঘাট উপজেলার কালামন্ডল (আমরুবাজার) এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র।

নবীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এস.আই মনিরুজ্জামান সহ নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলার কাজিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামী ফারুক মিয়া (৪৫) কে ৭ কেজি গাজা ও একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে ২৩ জানুয়ারি (শনিবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্সে কাজ করছি। মাদক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ফারুক চুনারুঘাট থেকে মোটর সাইকেল যোগে গাজা নিয়ে মার্কুলি যাচ্ছে পরে নবীগঞ্জ উপজেলার কাজির বাজারস্থ স্থানে অভিযান পরিচালনা করে তাকে গাজা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ