রবিবার, অক্টোবর ২৫, ২০ ২৬
নবীগঞ্জ প্রতিনিধি::
২৯ মার্চ ২০ ২২
১২:৪৭ পূর্বাহ্ণ

নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের নিয়মিত কার্যক্রমের আওতায় "উন্মুক্ত বৈঠক" অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামে এই উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়৷ এতে উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ দোলদুল আহমেদ এবং মহিলা সদস্য শেফালী মল্লিক উপস্থিত ছিলেন৷ উন্মুক্ত বৈঠকের আয়োজক জেলা তথ্য অফিসার পবন চৌধুরী সরকারের উন্নয়ন ভাবনা এবং তার সাথে জনগণের সম্পৃক্ততার বিষয়ে বিশদ আলোচনা করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ