শুক্রবার, জানুয়ারী ১৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৩০ নভেম্বর ২০ ২৫
৮:১৯ অপরাহ্ণ

শাহআরপিন টিলায় টাস্কফোর্সের অভি'যানে ১ জনকে চার মাসের কা'রাদ'ণ্ড!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরপিন টিলায় অবৈ'ধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভি'যান চালিয়েছে টাস্কফোর্স। অভি'যানে পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় উপজেলার ছনবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে কামাল হোসেনকে (৩৯) চার মাসের কা'রাদ'ণ্ড দেয়া হয়।

এসময় অবৈ'ধ পাথর উত্তোলনের কাজে ব্যবহ্রত ৫০০ ফুট পাইপ, ২ টি ট্রলি ও ৫ টি শ্যালো মিশিন ধ্বং'স করা হয় । রবিবার ৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে শাহআরপিন টিলায় এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহআরপিন টিলায় টাস্কফোর্সের অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, শাহআরপিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ