৮:০ ৭ অপরাহ্ণ
সভাপতি মুহাম্মদ ইউসুফ আহমদ সাঈম, সম্পাদক জাবেদ আলী
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমুআ নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক ও ২৩নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি বুরহান উদ্দিন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ ইউসুফ আহমদ সাঈমকে সভাপতি, জাবেদ আলীকে সাধারণ সম্পাদক ও তানভীর আহমদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন-সহ-সভাপতি সাহাব উদ্দিন, ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক আদনান সাকিব, হাসান তাপাদার সামী, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ রাব্বানী, আহমদ হাসান জামিল, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাহী, সহ-প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, খালেদুল ইসলাম, অর্থ সম্পাদক মুস্তফা আল মাসুদ রাহী, অফিস সম্পাদক আহমদ আল হাসান, সহ-অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আজির উদ্দিন মাসুম, প্রশিক্ষণ সম্পাদক ইবরাহীম আহমদ শাহিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক বদরুল হুদা রিফাত, তাওহিদুল ইসলাম শাহী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, মো: তাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আউয়াল সামী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনহার হোসেন, সদস্য মাহমুদ হাসান, অলিদ আহমদ সায়েফ, রাহাত হোসেন রিফাত, মেহেদী হাসান, ময়নুল ইসলাম, তায়েফ আহমদ, তারেক মনোয়ার, আরাফাত, শাহিনুর রহমান আরিফ, শাহ রিয়াজ আহমদ জুমন ও আব্দুস সামাদ দিপু।