কুলাউড়া প্রতিনিধি::
১২:০ ১ পূর্বাহ্ণ
কুলাউড়া পৌরসভার নির্বাচন: দুই মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের জরিমানা
কুলাউড়ায় আসন্ন পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র ও ৯ জন কাউন্সিলর পদপ্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(০৩ জানুয়ারী) রবিববার সন্ধ্যা ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে একাধিক মাইক ব্যবহার, নির্দিষ্ট সাইজের চেয়ে অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও দোকানপাটসহ বিভিন্নস্থানে স্টিকার লাগানোর দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সিপার উদ্দিন আহমদকে ৮ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়াকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ১নং সংরতি আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী সুফিয়া বেগম চৌধুরীকে ৩ হাজার টাকা, ২নং সংরতি আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা চৌধুরীকে ৩ হাজার টাকা,রেহানা পারভিনকে ২ হাজার টাকা, ৩নং সংরতি আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী নারগিস আক্তারকে ২ হাজার টাকা ও সুমাইয়া রহমানকে ৩ হাজার টাকা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল আহমদকে ৩ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহির খাঁনকে ৩ হাজার টাকা, হারুনুর রশীদ ভূঁইয়াকে ৫ হাজার টাকা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম খান ৩ হাজার টাকাসহ ১১জন প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আহসান ইকবাল ও অফিস সহকারী কাজী মো. আনোয়ার হোসেনসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আহসান ইকবাল জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র ও ৯ কাউন্সিলর প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের পূর্বমুহূর্ত পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ