বুধবার, মে ২৭, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি::
২০ আগস্ট ২০ ২৪
৪:৫২ অপরাহ্ণ

কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় একজন খুন : প্রবাসী জসিম উদ্দিনসহ পরিবারের পক্ষ থেকে হত্যার বিচার দাবি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় একজন খুন হয়েছেন। খুন হওয়া যুবকের নাম গিয়াস মিয়া। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রাঘাট গ্রামের নজীর উদ্দিনের পুত্র ও বর্তমানে কানাডা প্রবাসী জসিম উদ্দিনের ছোট ভাই । গত ১৯ আগষ্ট রাতে গিয়াস মিয়াকে সন্ত্রাসীরা হঠাৎ আক্রমণ করে কুপিয়ে হত্যা করে।

নিহতের পরিবার জানান, গত ২০২৩ সালে গিয়াস উদ্দিন এর বড় ভাই জসিম উদ্দিন মার্কেট নির্মাণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। নিমার্ণান কাজ শুরু থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা বশির আহমদ ও জামাল আহমদ চাদা দাবী করে আসছিল। চাদার পরিমাণ ৫০ লক্ষ টাকা হওয়ায় বর্তমান কানাডা প্রবাসী জসিম উদ্দিন তা দিতে অস্বীকৃতি জানালে বিরোধের সৃষ্টি হয়।

তারপর তার উপর হামলা আহত করে ও হত্যার চেষ্টায় প্রান ভয়ে ভয়ে জসিম উদ্দিন দেশত্যাগ করে। দেশত্যাগের পর এ সকল সন্ত্রাসীরা বর্তমানে কানাডা প্রবাসী জসিম উদ্দিনের মার্কেট দখল করে নেয়। এসব অপকর্মের বাধা হয়ে দাঁড়ায় গিয়াস মিয়া।৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সন্ত্রাসী বশির আহমদ ও জামাল আহমদ বিএনপি ও জামায়াতের ছএছায়ায় চলে যায়।

পথের কাঁটা দূর করতে জামাল, বাদশা সুহেল, সাজ্জাদ সুজনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী গিয়াস মিয়াকে খুন করে। আমারদের প্রতিনিধিকে ফোনে নিহতের বড় ভাই বর্তমানে কানাডা প্রবাসী জসিম উদ্দিন জানান মার্কেট নির্মাণকে কেন্দ্র করে আমার সাথে শুরু হওয়া বিরোধের জেরে আমার ভাই গিয়াস মিয়া আজ দুনিয়া থেকে চলে গেল।

তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা বশির আহমদ ও জামাল আহমদসহ সন্ত্রাসীদের বিচার দাবী করেন। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা বশির আহমদ ও জামাল আহমদের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার ব্যবসায়ীরা।

তাদের প্রতিনিয়ত চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। চাঁদা না দিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর হামলাসহ নানা ধরণে ক্ষতি সাধিত করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠায় মরদেহে একাধিক দায়ের কূপের আঘাত রয়েছে। তদন্ত পূর্বক আইগত ব্যবস্থা নেয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ