বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ আগস্ট ২০ ২০
৪:০ ৯ অপরাহ্ণ

নবীগঞ্জে ২৩০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের কান্দিগাউ টিলাবাড়ি গ্রাম থেকে ৩০ বছর বয়সী লিটন মিয়া নামের ১ যুবককে ২৩০ পিছ ইয়াবা ও নাম্বারপ্লেট বিহীন ১ টি জারা ১০০ সিসির মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর হবিগঞ্জ।

নবীগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট (শনিবার) বিকাল ৩টার দিকে লিটন মিয়ার নিজ বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্ত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে শনিবার সন্ধায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই. সমিরন চন্দ্র দাশ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ