১১:৩৮ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে ভেন্টিলেটর থেকে উদ্ধার ‘কালনাগিনী’ নিরাপদে বনে অবমুক্ত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার একটি বাসার ভেন্টিলেটর থেকে বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত উদ্ধার অভিযানে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। জানা যায়, স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় শ্রাবণ পালের বাসার একটি কক্ষে হঠাৎ সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা।
এতে ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত বাইরে বের হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘরের ভেন্টিলেটরের ভেতরে সাপটির অবস্থান শনাক্ত করেন এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, উদ্ধার করা ‘কালনাগিনী’ সাপটি সুস্থ অবস্থায় তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়। এদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম ঘটনার পরপরই বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, ‘কালনাগিনী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি সাধারণত বনাঞ্চলে বসবাস করে। এ সাপকে ঘিরে নানা লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।’ তিনি আরও বলেন, কোথাও এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা প্রশিক্ষিত।