মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৮ এপ্রিল ২০ ২৫
১১:১৩ অপরাহ্ণ

ফি'.লি'.স্তিনে গণ'.হ'ত্যা'র প্রতি'বাদে মাধবপুরে বি'ক্ষো'ভ মি'.ছি'.ল

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আর প্রতিবাদে উত্তাল সারাদেশ তারই ধারাবাহিকথায় মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলার মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮এপ্রিল) কমলগঞ্জ উপজেলা মাধবপুরে আল-ফালাহ ইসলামী সোসাইটি কর্তৃক সর্বস্তরের তৌহিদি জনতাকে সাথে নিয়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলার মাধবপুর বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আল-ফালাহ ইসলামী সোসাইটির সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন আলফাহ ইসলামী সোসাইটির সভাপতি খালেদ বিন শাওকী, উপদেষ্টা মো.আবুল বাশার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাতিম মিয়া,সোসাইটির সহ-সম্পাদক সোহেল আহমেদ, উপদেষ্টা কাসেম আহমেদ,বন্ধন সমাজকল্যাণ পরিষদের সভাপতি তারেক আহমেদ পাটুয়ারী সমাজ সেবক রাজা মিয়া,মাওলানা শামীম আহমেদ প্রমূখ।

এর আগে বাদ মাগরিবের নামাজ শেষে মাধবপুর আল-ফালাহ ইসলামী সোসাইটির উদ্যোগে বিশাল এ বিক্ষোভ মিছিলটি মাধবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বক্তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর এমন বর্বরতার পরও আমরা আর নিরব থাকতে পারি না।

আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ, তাদেরও বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই সুযোগ পাচ্ছে ইসরায়েল।

অনতিবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এই গণহত্যার প্রতিবাদ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিটি বিবেকবান মানুষের উচিত প্রতিবাদে শামিল হওয়া।

আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আমরা গাজাবাসীর পক্ষে,গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান এবং মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বর্জনের ও আহবান জানান বক্তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ