মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২০ এপ্রিল ২০ ২৫
৭:৫৭ অপরাহ্ণ

কমলগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আ'টক মা'দক স'ম্রাট শিপন

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ শিপন মিয়া নামে এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।

রোববার (২০এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক সম্রাট শিপন উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের ছাতির মিয়া ওরফে ছাদির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর নেতৃত্বে এসআই রনি তালুকদার, রাজীব চন্দ্র রায়, এএসআই হামিদুর রহমান, আল আমিন, রবিন মল্লিকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক সম্রাট শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।

রোববার সকালে আটককৃত মাদক ব্যবসায়ী শিপনকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ