শনিবার, নভেম্বর ২১, ২০ ২৬
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে সদর উপজেলা ইউএনওর সাথে নেতৃবৃন্দের সাক্ষাৎ
২০ নভেম্বর ২০ ২৬
৩:০ ৫ অপরাহ্ণ

মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে সদর উপজেলা ইউএনওর সাথে নেতৃবৃন্দের সাক্ষাৎ

‎ ‎ ‎​সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাজার ব্যবসায়ী নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ‎​এ সময় বাজারের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ কমিশনের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বাজারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বর নির্বাচন পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎকে আমন্ত্রণ জানান।

পাশাপাশি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, সমাজসেবা অফিসার নুসরাত-এ-ইলাহী এবং জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিবকেও নির্বাচন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। ‎​

এছাড়া নির্বাচন পরিদর্শনে আমন্ত্রণ জানানো হয়েছে বাজারের দাতা মাসুক মিয়া চৌধুরীর পরিবারের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট কিডনি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরীকে।

এর আগে নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদা, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন এবং কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মাসুক বাজার ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সার্ভেয়ার রফিক আহমদ, যুগ্ম সচিব সাংবাদিক এম রহমান ফারুক এবং কমিশনার আব্দুস শহিদ, আব্দুস সামাদ, সাবেদ আলী ও বদরুল আলম খান। ‎ ‎

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ