১:৫৯ পূর্বাহ্ণ
প্রতীকী ছবি
নবীগঞ্জে নসিমন গাড়ীর চাপায় পথচারী নিহত, আটক ১
নবীগঞ্জ-বানিয়াচং সড়কের সাধু মিয়া মার্কেটের সামনে ১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে দ্রুতগামী একটি নসিমন গাড়ীর চাপায় নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে লুৎফুর রহমান বাবুল (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত নসিমন গাড়ী এবং চালককে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্রে জানা যায়, উল্লেখিত সময়ে পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে লুৎফুর রহমান বাবুল বাজারে যাচ্ছিল।
ওই সড়কের সাধু মিয়া মার্কেটের সামনে আসামাত্র পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি নসিমন গাড়ী বাবুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান শুন্য হয়ে পড়েন।
তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন আহত বাবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরন করেন। পরে আহত বাবুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সড়ক দূর্ঘটনায় লুৎফুর রহমান বাবুণের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।