বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ফারহান চৌধুরী ::
১১ আগস্ট ২০ ২৪
৪:৫৪ অপরাহ্ণ

বালাগঞ্জে নবীজিকে নিয়ে কটুক্তি, মাদ্রাসা ছাত্র নিহত

বালাগঞ্জ উপজেলার সিন্দ্রাকোনা গ্রামে ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করা হয়েছে। এ ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল উপজেলার সিন্দ্রাকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী হলো উপজেলার সিন্দ্রাকোনা দাখিল মাদ্রাসার ছাত্র হোসেন মিয়া।

তিনি সিন্দ্রাকোনা গ্রামের জিতু মিয়ার ছেলে। এ ঘটনায় সিন্দ্রাকোনা দাখিল মাদ্রাসার সভাপতি তেরাই মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, বাপ্পন চন্দ কীর্তনের নাম করে দীর্ঘদিন ধরে ইসলাম বিদ্বেষি প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছিলো।তারই ধারাবাহিকতায় গত ৯/০৮/২০২৪ইং রোজ শুক্রবার সিলেটের বালাগঞ্জ উপজেলার সিন্দ্রাকোনা গ্রামের ভানু চন্দের ছেলে বাপ্পন চন্দ নিজ ফেসবুক আইডি থেকে নবীজীকে নিয়ে ফেসবুকে কটুক্তি মূলক পোস্ট করে। এই ঘটনায় স্থানীয় মুসলিম ধর্মের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে গেলে।

সে সম্পুর্ন বিষয় অস্বীকার করে, এক পর্যায়ে ভানু চন্দ ও বাপ্পন চন্দ উপস্থিত জনতার উপরে ধারালো অস্ত্র দ্বারা আক্রমণ করে,ওই সময় মাদ্রাসার এক ছাত্র হোসেন মিয়াকে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

তিনি আরো জানান এই ঘটনায় তিনি নিজে বাদি হয়ে ভানু চন্দ ও বাপ্পন চন্দের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় দুটি মামলা দাখিল করেন। এই বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নবীজিকে নিয়ে কটুক্তি ও মাদ্রাসা ছাত্রকে হত্যা ঘটনায় বাপ্পন চন্দ ও ভানু চন্দের বিরুদ্ধে থানায় মামলা দাখিল করা হয়েছে। তবে ওই দুই আসামি পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে । আশাকরি খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ