১০ :০ ৬ অপরাহ্ণ
ধর্মপাশায় নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনার মিয়া
ফারুক আহমেদ, ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনার মিয়া। মরহুম আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনার মিয়া। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামে। গতকাল শুক্রবার রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ ও করোনা প্রতিরোধে নিরাপত্তা সামগ্রী মাস্ক বিতরণ করেন। নোভেল করোনা ভাইরাসের জন্য সৃষ্ট মহামারী মোকাবেলায় তিনি নিজের সাধ্যমত গরিব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানাজাই, গতকাল শুক্রবার রাত ৯টার সময় মোঃ আনার মিয়া তার ছেলে রাহুল আহমেদ রনিসহ তাজমুল হুদা জুয়েল, খলিলুর রহমান, লিটন মিয়া, শিরিন মিয়া, সাইকুল, হিরন, রাজু কে সাথে নিয়ে ত্রাণ সামগ্রী ব্যাগে করে মানুষের ঘরে ঘরে পৌছে দেন। ত্রাণ সামগ্রী ব্যাগ প্রক্রিয়া করার সময় উপস্থিত ছিলেন, মাস্টার নুরে আলম জিকু, শফিক প্রমুখ। এর আগেও করোনা ভাইরাস প্রতিরোধে তিনি কয়েক বার সাবান, মাস্ক, চাল, ডাল, সবজীসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রায় ৩০০গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন। তিনি বলেন, কোন কিছু বিতরণে আমি গরীব অসহায় মানুষকে লাইনে দাড় করাতে চাই না বা তাদের কোন ছবি তুলে মিডিয়ায় দিতে চাই না, তাই আমি রাতের অন্ধকারে সাধারণ মানুষের বাড়ীতে এইসব খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। এছাড়াও প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী প্রতিরোধের জন্য অনেক লোক একসাথে জড়ো হওয়া সরকারি ভাবেই নিষেধ। আল্লাহ যেন আমাকে আরো বেশী করে গরিব অসহায় মানুষদের সাহায্য করার তৌফিক দান করেন এই আশা করে তিনি সকলের কাছে দোয়া চান।