জাবেদ তালুকদার, নবীগঞ্জ
২:১৬ পূর্বাহ্ণ
স্বাস্থ্য সহায়তায় নিয়োজিত হবেন মেডিকেল টিম, আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তত পুলিশ
নবীগঞ্জে কুশিয়ারার পানি বৃদ্ধিতে বন্যার্তদের মাঝে প্রশাসনের বিতরণ
নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে তিনটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়েছেন। এর মধ্যে ৫৪টি পরিবারকে আশ্রয়ন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার দেয়া হয়েছে। সোমবার দুপুর থেকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর ও সিলেট অংশের শেরপুর দিয়ে বাঁধ উপচে পানি প্রবেশ করে। পারকুল ও ফাদুল্লাপুর বাজার অংশে বাঁধ নিচু হওয়ার কারণে গ্রামে পানি প্রবেশ করছে। এতে গালিমপুর, পাহাড়পুর ও পারকুল গ্রামে পানি প্রবেশ করে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পরেছেন। এতে চরম ভোগান্তিতে পরেছেন পরিবারগুলো। চুলা তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটও দেখা দিয়েছে। ইতোমধ্যে ৫৪টি পরিবারকে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বাকি পরিবারগুলোকেও পূণর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তা বাড়ছে আশপাশের আরও কয়েকটি গ্রামের বাসিন্দাদের।
স্থানীয়রা জানান, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহপাড়পুর, পারকুল, ফাদুল্লাপুর এলাকায় নদীর বাঁধ অনেক নিচু। যে কারণে গ্রামে পানি প্রবেশ করছে। তবে পানি যদি আর কিছু বাড়ে তাহলে নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হবে।
এদিকে হবিগঞ্জর জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের গালিমপুর-মাধবপুর এলাকায় অতিরিক্ত পানি আসায় নিপীড়িত মানুষের সার্বিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এবং তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে ৫০০ কেজি খাবার দেওয়া হয়েছে। গতকাল তাঁদের জন্য শুকনো খাবার (ডাল, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, চিনি, লবন, সুজি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই) প্রদান করা হয়। আজ বন্যা আশ্রয় কেন্দ্র ব্যতীত মানুষের জন্য আরও ১ হাজার কেজি খাদ্য সহায়তা বিতরণের ব্যবস্থা করা হবে এবং তাঁদের স্বাস্থ্য সহায়তার জন্য মেডিকেল টিম নিয়োজিত হবেন বলেও জানান তিনি।
এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময়…
যুবনেতা মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে "ডেঙ্গু ও মশা নিধন…
সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন
ফেসবুকে পোস্ট দেওয়ার পরই শাল্লায় হিন্দু যুবকের মৃ*ত্যু
জকিগঞ্জে উত্তরকুল ডা'কা'তির ঘটনায় একজন গ্রেফ'তার
হার না মানা জীবনের গল্প: তিন বিশেষ সন্তানকে…
দক্ষিণ সুরমার পারাইরচকে 'স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ'-এর…
সমকাল বিজ্ঞান বিতর্ক: সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি…
পৈতৃক সম্পত্তি নিয়ে এহসানুল ও তাজিনের অভি'যোগ অস্বীকার
জকিগঞ্জের আটগ্রামে বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় চক্ষু ক্যাম্প,…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ