বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৭ মার্চ ২০ ২৪
১০ :১৩ অপরাহ্ণ

কমলগঞ্জে গাঁজাসহ পুলিশের হাতে আটক এক মাদক কারবারি

মৌলভীবাজারের কমলগঞ্জে আরজুমিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হারুন-অর- রশিদ চৌধুরী এস আই মহাদেব বাছাড়,এ এস আই পরিমল চন্দ্র শীল সহ পুলিশের একটি দল উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন এর ফুলবাড়ি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে এক কেজি গাঁজা সহ আটক করা হয়।

আটককৃত আরজু মিয়া সদর ইউনিয়নের দক্ষিন বালিগাঁও গ্রামের মৃত শহীদ মিয়া করবে পুত্র।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (১৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ