১:৩৬ অপরাহ্ণ
১০দিন ধরে নবীগঞ্জের মামুন নিখোঁজ
নবীগঞ্জ প্রতিনিধি:: ১০দিন ধরে নবীগঞ্জের মামুন মিয়া নামে ২০ বছর বয়সী এক যুবক নিখোজ। এ বিষয়ে মামুনের মা সাহেনা বেগম গত ২১ অক্টোবর নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন ডায়েরী নং ১১/৩৩।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত আঃ হেকিমের পুত্র ২০ বছর বয়সী মামুন মিয়া গত ১২ অক্টোবর ২০২০ ইংরেজী বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে কাউকে কিছু না বলে সকলের অগোছরে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। অনেক সময় পার হলেও সে বাড়িতে না ফেরায় মামুনের মা সহ তার আত্নীয়স্বজন সকল সম্ভাব্যস্থানে খুজাখুজি করেও তাকে খুজে পান নাই। পরে তিনি স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গকে অবগত করে থানায় উপস্থিত হয়ে একটি নিখোঁজ সাধারন ডায়েরী করেন। উল্লেখ্য, মামুন মিয়া গত ৩ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলো। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় মামুনের পড়নে ছিল আকাশি রংয়ের শার্ট ও কালো রংয়ের থ্রি কোয়ার্টার প্যান্ট। তার উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি, চুলের রং কালো, গায়ের রং ফর্সা ও গড়ন হালকা। তার কপালের মাঝ বরাবর ও মাথার উপড়িভাগে কাটার চিহ্ন রয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি মামুনকে পেয়ে থাকেন ০১৩১৪-৭৮৭৩৪৪/০১৭৬০-৫১৯১২৬ নাম্বারে যোগাযোগ করবেন।