শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০ ২০
৫:১৮ অপরাহ্ণ

নবীগঞ্জে নিজ মেয়েকে ধর্ষনকারী পিতা আব্দুস সালাম জেল হাজতে

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগনঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষনের দায়ে কুলাঙ্গার পিতাকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের ৪০ বছর বয়সী মোঃ আব্দুস সালাম পেশায়  একজন  সিএনজি চালক । গত ১৩ সেপ্টেম্বর স্ত্রী মোছাঃ হাছিনা বেগম (৩২) দুই মেয়ে ১৩ বছর বয়সী ভিকটিম মেয়ে ও ৭ বছর বয়সী এক মেয়েকে তার স্বামী আব্দুস সালামের কাছে  রেখে পিতার বাড়ি গোয়ালাবাজারে যান। রাত আনুমানিক ১১টার সময় পিতা আব্দুস সালাম বসত ঘরে এসে ঘুমিয়ে পড়া ১৩ বছরের মেয়েটির উপরে মুখ চেপে ঝাপটে ধরে তাকে ধর্ষন করেন এবং কাউকে কিছু বললে তাকে হত্যা করবেন বলে হুমকি দেন। ভয় পেয়ে মেয়েটি কাউকে কিছু বলেনি। কয়েকদিন পর মা হাসিনা বেগম বাড়ীতে এলে মেয়েটির রহস্যজনক আচরণ দেখে  জিজ্ঞেস করলে মেয়েটি মাকে সবকিছু বলে দেয়। পরে মেয়েটির মা হাছিনা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় গত ১৭ সেপ্টেম্বর একটি ধর্ষন মামলা দায়ের  করেন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত ৩ টায় আব্দুস সালামকে  গ্রেপ্তার করে পুলিশ। পরে হবিগঞ্জ বিজ্ঞ বিচারেকে কাছে পাঠালে বিচারক দীর্ঘ শোনানী শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ