শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ জুলাই ২০ ২০
১২:০ ৮ পূর্বাহ্ণ

বালাগঞ্জে কনু মিয়া হত্যার ১৬দিনেও গ্রেফতার হয়নি খুনি  

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের কনু মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। গত ৯জুলাই বৃহস্পতিবার রাতে স্থানীয় নশিওরপুর গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে এক মত বিনিময় সভায় এ দাবী জানানো হয়। সভায় বক্তারা কনু মিয়া হত্যাকান্ডের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর ও পুলিশ খুনিদের গ্রেফতারে ব্যার্থ হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। 
সভায় আগামী ১৬জুলাই বৃহস্পতিবার ১১টায় স্থানীয় নশিওরপুর বাজারে গ্রামবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে কনু মিয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী ও বিকেলে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।   
এদিকে মৃত কনু মিয়ার ফুটফুটে ছেলে তাহমিদ, মেয়ে আনিসা এবং বৃদ্ধ মাতা বারবার মূর্চা যাচ্ছেন। সন্তানরা তাদের পিতার অপেক্ষায় এখনো প্রহর গুনছেন। বৃদ্ধা মাতা ছেলেকে হারিয়ে পাগল প্রায়। তাদের আর্ত চিৎকারে শান্তনা দেওয়ার কোন ভাষা নেই। পুরো এলাকাবাসী এখনও কনু মিয়ার জন্য আহাজারী করছে। গ্রামবাসী কনু হত্যাকারীদের দ্রæত  গ্রেফতার ও  বিচার চান।
উল্লেখ,২৪ জুুন বুধবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে ওয়াহিদ আলী ও তার পক্ষের লোকজন গ্রামের এক স্থানে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের আরজু মিয়ার পুত্র কুনু মিয়ার উপর এলোপাতাড়ি হামলা করে । এতে কনু মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর জখম হয় । কনু মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ২৫ জুন বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারাযান।২৬ জুন কনু মিয়ার বোন নাসিমা বেগম বাদি হয়ে তিন জনকে আসামী করে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন মামলা নং ৬ তারিখ ২৬ জুন ২০২০ ইং । 
মামলার বাদী নাসিমা বেগম বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছে। তাদেরকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। ফলে আমাদেরকে চরম আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে। তিনি অবিলম্বে আসামী গ্রেফতারের জন্য পুলিশের প্রতি জোর দাবী জানান। 
নশিওরপুর জাগরনী যুব সংঘের সভাপতি মো: সিরাজুল ইসলাম বলেন, কুনু মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি আজ শুধু নশিওরপুর গ্রামবাসীর নয়, বরং গোটা এলাকাবাসীর। এ দাবী আজ আবাল বৃদ্ধ বনিতার প্রানের দাবী। প্রশাসনের দৃষ্টি কামনা করে গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি হত্যাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহব্ান জানান। 
এ ব্যাপার বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজি আতাউর রহমান জানান, কনু মিয়া হত্যাকারীদের  গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে । ইতি মধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অবিলম্বে গ্রেফতার করা সম্ভব বলে তিনি জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ