৭:০ ৩ অপরাহ্ণ
নিজ ঘরের দেয়ালেই চা'পা পড়ে প্রাণ গেল কাঠমিস্ত্রি সেলিমের
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ ঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে মাটি চাপায় সেলিম মিয়া নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বসতঘরের জীর্ণ মাটির দেয়াল সরানোর সময় হঠাৎ একটি বড় অংশ ধসে পড়ে সেলিমের মাথায় আঘাত হানে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৃথিমপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ জানান, মৃত রফিক উদ্দিনের পুত্র সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও জীবিকার তাগিদে নিজেই ঘরের কাজ করছিলেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেয়াল ধসে পড়ে তার মৃত্যু ঘটে। জানা গেছে, সেলিম পেশায় একজন দক্ষ কাঠমিস্ত্রি ছিলেন। তবে কিডনি ও লিভারের জটিলতায় কিছুদিন ধরে স্বাভাবিক কাজ করতে পারছিলেন না। জীবিকার তাগিদে তিনি রবিরবাজারে একটি ফার্মেসির সামনে অল্প পুঁজিতে ডাব, শাকসবজি ও বিভিন্ন ফলমূল বিক্রি করে কোনোভাবে সংসার চালাতেন এবং নিজের চিকিৎসার খরচ জোগাতেন। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও দুই ছোট সন্তান চরম অসহায় হয়ে পড়েছে। এদিকে তার মা ও বোন বর্তমানে সৌদি আরবে উমরাহ পালনরত অবস্থায় রয়েছেন। উনারা দেশে ফেরার পর জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। রবিরবাজার এলাকার ব্যবসায়ী বাবুল আহমেদ বলেন, 'সেলিম অত্যন্ত সদালাপী ও মিশুক স্বভাবের মানুষ ছিলেন। কাজে যেমন দক্ষ ছিলেন, তেমনি ব্যবহারে সবার মন জয় করেছিলেন।' তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া