শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
২৪ ডিসেম্বর ২০ ২০
৮:০ ০ অপরাহ্ণ

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক যুবতীর মৃত্য, আহত আরো ৪জন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি রোডের ফুটারমাটি নামক স্থানে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক সিএনজি (অটোরিকসা) যাত্রী নিহত ও আরো ৪ জন আহত হয়েছেন।
সুত্রে জানা যায়, আজ ২৪ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে হবিগঞ্জ থ ১১-১৩২৮ সিএনজি অটোরিকসা আউশকান্দি যাচ্ছিল ফুটারমাটি নামক স্থানে পৌছামাত্র একটি বেপরোয়া গতির ট্রাক সিএনজি অটোরিকসাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজির যাত্রীসহ ধুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় কবলিতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দূলবী বেগমকে মৃত ঘোষনা করে নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে নবীগঞ্জ থানার এস আই মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে এসে নিহত দুলবি বেগমের সুরতহাল রির্পোট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
নিহত দূলবী বেগম নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব তিমির পুরের ধনাই মেয়ের মেয়ে। দুলবি বেগম প্রতিদিনের মত আজ সকালেও তার ২ বছরের ও ৪ বছরের ২ মেয়েকে বাড়িতে  রেখে বাড়ি থেকে আউশকান্দি জেআইসি স্যুট লিমিটেডে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি সড়ক দূর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
আহত ৪ জন হলেন নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের আহাদ মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), একই গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে হানিফা বেগম (৩০), উপজেলার বেরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র মজিদ মিয়া (৪০) ও সিএনজিচালক কূর্শি ইউনিয়নের কূর্শি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে রাজা মিয়া (৩০)। সিএনজিচালক রাজা মিয়া কে আশংকাজনক অবস্থায়  সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ