সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ ::
৮ আগস্ট ২০ ২১
১:৫১ পূর্বাহ্ণ

নবীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান: ২০ হাজার টাকা অর্থদন্ড

লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারণা ও অভিযান অব্যাহত রয়েছে। চলমান লকডাউনের বিধি-নিষেধ না মানায় শনিবার (৭ আগস্ট) নবীগঞ্জে ১৮ টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সেনাবাহিনীর সহযোগীতায় শনিবার (৭ আগস্ট) দিনব্যাপি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি ও পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। জানা যায়, শনিবার (৭ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় দিনব্যাপি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি ও পৌর এলাকার বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ