১০ :৫৯ পূর্বাহ্ণ
চুনারুঘাট পৌর কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
চুনারুঘাট প্রতিনিধি:: বাংলাদেশ কৃষকলীগ চুনারুঘাট পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে পৌর কৃষকলীগের উদ্যোগে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ রহমত তালুকদারের পরিচালনায় ও সভাপতি মোঃ রমজানুর রহমান শামীমের সভাপতিত্বে বর্ধিত সভাটি শুরু হয়। শুরুতেই আনুষ্ঠানিকভাবে সভার উদে¦াধন ঘোষনা করেন হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ূন কবীর রেজা।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ও বর্তমানে সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ দেওয়ান জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষিবীদ ড. হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মাহফুজ ও মোঃ আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শামাল আহমেদ ও মোঃ কাউসার আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান মুজিব ও সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরসভা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্য্যায়ের কৃষকলীগ নেতৃবৃন্দরা।