২:৫২ অপরাহ্ণ
সিলেটে মানবাধিকার কর্মী সোহেল মাহমুদকে অপহরণ: চাঁদার বিনিময়ে মুক্তি
সিলেট নগরীতে মানবাধিকার কর্মীকে অপহরণ ও চাঁদার বিনিময়ে মুক্তিপণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত জুন মাসে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাহেদ সিরাজকে সমর্থন ও তার পক্ষে কাজ করেন মানবাধিকার কর্মী ও সংগঠক সোহেল মাহমুদ।
তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী রেজওয়ান আহমেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজকে সমর্থন ও তার পক্ষে নির্বাচনী মিছিল মিটিংয়ে অংশগ্রহন করেন। এর জের ধরে তার প্রতিপক্ষ রেজওয়ান আহমদ ও তার সমর্থকদের দ্বারা অপহরণ ও ধর্ষণের হুমকি প্রদর্শন করা হয়।
নির্বাচন চলাকালীন সময়ে কাউন্সিলর প্রার্থী সাহেদ সিরাজের বাড়ির সামনে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী রেজুওয়ান আহমদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর সূত্র ধরে সোহেল'র কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আওয়ামীলীগের সন্ত্রাসী ও কাউন্সিলর প্রার্থী রেজুওয়ান ও তার অনুসারিরা।
এ ব্যাপারে সোহেল মাহমুদ আরও জানান, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর আমি যখন কাজ থেকে বাড়ি ফেরার পথে রেজওয়ান, ছাত্রলীগের সন্ত্রাসী তুষার ও তার গ্রুপের সদস্যরা আমার পথরোধ করে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায় এবং আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমার চাচাতো ভাই আত্মীয়স্বজনের কাছ থেকে ৪লক্ষ নিয়ে আসে তাদের ঠিকানায়।
সেই দিন তারা আমাকে মুক্তি দিলে আমি প্রাণে বেছে ফিরি। তারা আমাকে মুক্তি দেয়ার সময় বলে বাকি টাকা না দিলে তোর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষন করে হত্যা করবো। এব্যাপারে সোহেল মাহমুদের মাতা ফাতেমা বেগম জানান, আমার ছেলেকে অপহরণের পর কয়েক লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে আনা হয়। তার পরেও সন্ত্রাসীরা আমাদের বাসায় আমার ছেলেকে খুঁজতে আসে ও আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং বলে সব টাকা না দিলে তাকে যেখানে পাবে ধরে নিয়ে যাবে এবং হত্যার হুমকিও প্রদান করে ও আমার পুত্র বধু কে ধরে নিয়ে ধর্ষন করার হুমকি দিয়ে যায়।