সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
১৪ জুন ২০ ২১
১২:৪৯ পূর্বাহ্ণ

নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতন করায় কুলাঙ্গার পুত্রের ১ বছরের কারাদন্ড
নবীগঞ্জে মা-বাবাকে প্রহার করায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা এলাকার সমীর উদ্দিনের পুত্র মোঃ শরীফ উদ্দিন (২২) কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ১৩ জুন (রবিবার) বিকালে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। জানা যায়, মোঃ শরীফ উদ্দিন প্রায়ই তার পিতা-মাতাকে মারধোর করতো বিভিন্ন সময় শাসন করার জন্য মেম্বার, চেয়ারম্যান পদক্ষেপ নিলেও সে কর্ণপাত করেনি। ১৩ জুন (রবিবার) তার মা-বাবা উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বরাবর তাদের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্যাতনের গল্প শুনান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে বিচারের আশ্বাস দেন এবং পরবর্তীতে এ ধরনের কাজ করলে তাকে গ্রেফতার করার জন্য নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদকে বলেন। মোঃ শরীফ উদ্দিনের মা-বাবা বাড়িতে গেলে সে তার মা-বাবাকে আবার মারধোর করে। তাৎক্ষনিক খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন পুলিশ পাঠিয়ে তাকে আটক করান এবং তিনি নিজেও সেখানে পৌছেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে মোঃ শরীফ উদ্দিন (২২) কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, মা-বাবাকে নির্যাতন করায় মোঃ শরীফ উদ্দিন কে মোবাইল কোর্টেল মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের কাজ আইনের চোখে অপরাধ। সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহŸানও করেন তিনি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ