শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
২৮ এপ্রিল ২০ ২১
১:৩১ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ডেন্টাল সার্জনের পরামর্শ ছাড়াই দাতের অপারেশন, রোগীর দাতের মাড়ি ও দাত ক্ষতিগ্রস্ত
দন্ত-চিকিৎসকের সহযোগীকে জেল-জরিমানা
নবীগঞ্জে ডেন্টাল সার্জনের পরামর্শ ছাড়া দাতের অপারেশন করার অভিযোগে নবীগঞ্জ ডেন্টাল কেয়ারের দন্ত-চিকিৎসকের সহযোগী পুরানগাও গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান (৩৩)-কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জানা যায়, গত ১৭ এপ্রিল অভিযুক্ত মুস্তাফিজুর রহমান ডেন্টাল সার্জনের পরামর্শ ছাড়াই গুমগুমিয়া গ্রামের মৃত কালি চরন দাশের ছেলে টিটু লাল দাশ (৩৪) এর দাতে ধরনের বড় অপারেশন করেন। অপারেশনের সময় তিনি কোন প্রযুক্তির ব্যাবহার করেননি। এই অপারেশনের ফলে টিটু লাল দাশের দাতের মাড়ি ও ২টি দাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে টিটু লাল দাশ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৭এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আসিফ আল আবেদিন ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উক্ত ডেন্টাল কেয়ারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান বিনা প্ররোচনায় তার দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ হবে না বলে অঙ্গীকার করলে সার্বিক বিষয় পর্যালোচনা করে অভিযুক্ত মুস্তাফিজুর রহমানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ