৭:০ ৪ অপরাহ্ণ
২য় বারের মতো শুদ্ধাচার পুরষ্কার পেলেন নবীগঞ্জের ইউএনও বিশ্বজিত কুমার পাল
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে ২য় বারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। গত ২৪জুন সিলেট বিভাগীয় কার্য্যালয় থেকে প্রেরিত বার্তার মাধ্যমে উনার পুরষ্কার প্রাপ্তির খবর আসে।
গতকাল, রবিবার (০৫ জুলাই) বেলা ২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক মো.কামরুল হাসান ওই পুরষ্কার ইউএনও বিশ্বজিত কুমার পাল হাতে তুলে দেন।
উল্লেখ্য, ইউএনও বিশ্বজিত কুমার পাল এর আগে ২০১৭ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপেজলার এসিল্যান্ড হিসেবে দায়ীত্বপালনকালে শেষ্ঠ এসিল্যান্ড হিসেবে শুদ্ধাচার পুরস্কার পান। ২০১৯ সালে সিলেট জেলার শেষ্ঠ ইউএনও হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ লাভ করেন। তখন তিনি সিলেটের গোয়াইনঘাটের ইউএনও ছিলেন।
এ ব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, ২য় বারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে।