৪:৩১ অপরাহ্ণ
কমলগঞ্জের মাধবপুরে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা
আগামী ২৯ তারিখ তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.ইমতিয়াজ আহমেদ বুলবুলের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, এক ঘরে যদি তিন জন ইমাম নামাজ আর পুরোহিত যদি পুঁজার কাজ করতে পারেন,তাহলে উন্নয়নের স্বার্থে এক পরিবারের একের অধিক লোক কাজ কারতে পারবে কিনা এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম। উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আমি নির্বাচিত কেউ না হয়েও বিগত দিনে আপনাদের পাশে থেকে বিভিন্ন সেবা করে গেছি। আমাকে আগামী ২৯ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করা হলে এলাকার সন্ত্রাস, মাদক নির্মুল, কৃষি খাত,পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ স্মার্ট কমলগঞ্জ উপজেলা গঠনে কাজ করে যাব।
আপনাদের সেবা ও উপজেলার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমার বিশ্বাস"।
রোববার (১৯ মে) দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুনিম তরপদারের সভাপতিত্বে তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলি, কমলগঞ্জ পৌরসভার সাবের প্যানেল মেয়র আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক লক্ষিনারায়ন সিংহ,উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদ জয়, ইউনিয়ন যুবলীগ নেতা খলিলুর রহমান, দেবাশিষ চক্রবর্তী শিপন,আনোয়ার হোসেন,বিল্পব কুমার সিংহ,অক্ষয় কুমার সিংহ, শাহআলম মিয়া প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, চা শ্রমিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন সার্বিক উন্নয়নের মাধ্যমে কমলগঞ্জ উপজেলা একটি স্মার্ট ও আধুনিক উপজেলায় পরিণত হবে।
তাই এ উপজেলাকে মডেল উপজেলা গড়ে তুলতে হলে ইমতিয়াজ আহমেদ বুলবুলের বিকল্প নেই।
উপজেলায় উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে হলে আসন্ন উপজেলা নির্বাচনে ইমতিয়াজ আহমেদ বুলবুল কে মোটর সাইকেল প্রতিকে ভোটদানে সকল ভোটারদেরকে আহ্বান করা হয়।
রোববার সকাল থেকেই মতবিনিময় ইউনিয়নের চা বাগানসহ বিভিন্ন এলাকার নেতাকর্মী ও ইমতিয়াজ আহমদ বুলবুলের সমর্থকরা দলে দলে উপস্থিত হতে থাকেন।