মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ মে ২০ ২০
৯:০ ৩ অপরাহ্ণ

আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ:) এর পরিবারের ত্রাণ বিতরণ 

উপমহাদেশর প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ:) ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্দোগে যুক্তরাষ্ট্র প্রবাসি বিশিষ্ট কমিউনিটি নেতা শামীম আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী তরুন সমাজসেবক মোহাাম্মদ নজরুল ইসলাম, রেকিট ব্যানকিজার বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার বিশিষ্ট সমাজসেবক সালা উদ্দিন তারেক এর যৌথ  আর্থিক সহযোগীতায় মাওলানা ফয়েজ আহমদ সায়দার সার্বিক ব্যবস্হাপনায়  ৩ মে রোববার পবিত্র মাহে রামাদান ও করোনা ভাইসজনীন গৃহবন্দি বেকারগ্রস্হ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। 
 নির্ধারিত তালিকা অনুুযায়ি এ সব খাদ্য সামগ্রী গনমানুষের ঘরে ঘরে পাঠানোর পুর্ব দেশ ও জাতিকে করোনা ভাইরাস সহ সকল প্রকার মুছিবত হতে রক্ষা, আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ;) ও তার আলে আওলাদের দুনিয়া আখেরাতের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করেন দাউদপুর তুরুকখলা আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ:) হা্ফিজিয়া ও এতিমখানার  প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আছকর আলী। 
দাউদপুর - তুরুকখলা গ্রাম তৎপার্শবর্তি গ্রাম সমুহে খাদ্য সামগ্র প্রদানের সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ মো: ইমাদ উদ্দিন নাসিরী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দক্ষিণ সুরমা উপজেলা আনজুমানে আল ইসলাহর সংগ্রামী সভাপতি এইচ  এম ফয়ছল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা ডা: রুহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক সভাপতি খালেদ আহমদ, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান, আতাউর রহমান আতা, জাপান বাংলদেশ ফ্রেন্ডশীপ হাই স্কুলের সিনিয়র শিক্ষক জামিল আহমদ, শাহীন আহমদ বদরুল ইসলাম, মুক্তার আহমদ সহ দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ ও তালামীয়ের বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ এ সময় উপস্হিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ