৯:৪৩ অপরাহ্ণ
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়
কমলগঞ্জ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মলের এস পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিনিয়র সাংবাদিক এসকে দাস, প্রণিত রঞ্জন দেবনাথ, মোস্তাফিজুর রহমান, আসহাবুজ্জান শাওন প্রমূখ।
এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক সালাউদ্দিন শুভ, কামরুজ্জামান, জালাল আহমেদ,আশরাফ সিদ্দিক পারভেজ। এসময় উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, খালেদ সাইফুল্লাহ, রাজন আবেদীন রাজু, আব্দুল কাইয়ুম,জায়েদ আহমেদ,সাইদুল ইসলাম চৌধুরী, আব্দুল মুমিন,আব্দুস সালাম, মালেক মিয়াসহ প্রেসক্লাবের সদস্যরা।
নবাগত ওসি মাহফুজুল কবির বলেন, “কমলগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে। সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারব।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না তাদের গঠনমূলক সমালোচনা প্রশাসনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।” সভায় সাংবাদিকরা মাদক নির্মূল, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।