বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০ ২৬
মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর::
২৮ জানুয়ারী ২০ ২৬
১১:৪০ অপরাহ্ণ

জগন্নাথপুরে নদী ভাঙনে রাস্তা বিলিনের পথে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনে রাস্তা বিলিন হওয়ার পথে। ভাঙন কবলিত সরু রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোন সময় রাস্তাটি নদীগর্ভে তলিয়ে যাবে। এমন শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনতা।

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারের পশ্চিমে কুশিয়ারা নদী ভাঙনের কবলে পড়েছে জগন্নাথপুর-বড়ফেছি রাস্তার একাংশ।

২৮ জানুয়ারি বুধবার সরেজমিনে দেখা যায়, বড়ফেছি বাজার এলাকায় নদী ভাঙনরোধে ব্লক বসানোর কাজ চলছে। তবে এ কাজের পশ্চিম দিকে নদী ভাঙনের কবলে পড়েছে রাস্তা।

যে রাস্তা হচ্ছে অত্র অঞ্চলের মানুষের জগন্নাথপুর উপজেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম। রাস্তাটি ভাঙতে ভাঙতে একেবারে সরু হয়ে রীতিমতো ঝুলে আছে। যে কোন সময় নদীগর্ভে বিলিন হয়ে যাবে। তবুও মানুষ জীবন-জীবিকার তাগিদে ঝঁুকি নিয়ে চলাচল করছেন।

এ সময় রহমত আলীসহ পথচারী স্থানীয় জনতাদের মধ্যে কয়েকজন জানান, ভাঙনের কবলে ঝুলে থাকা রাস্তার অংশটি যে কোন সময় নদীতে পড়ে গেলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। রাস্তার অংশটি বিলিন হওয়ার আগে এখানে নদী ভাঙনরোধে ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আমিন উদ্দিনসহ এ রাস্তায় চলাচলকারী যানবাহনের চালকেরা শঙ্কা প্রকাশ করে জানান, আমরা জানি যে কোন সময় রাস্তার অংশটি নদীতে পড়ে যাবে। তবুও অনেকটা বাধ্য হয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, নদী ভাঙনের এ অংশেও কাজ চলছে।

এ কাজ দৃশ্যমান নয়। একে বলে ডাম্পিং কাজ। নদীগর্ভে জিও টেক্স বস্তাভর্তি মাটি ফেলা হচ্ছে। বর্তমানে বালিমাটির অভাবে কাজে গতি কমেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের মধ্যেই নদী ভাঙনরোধ কাজ শেষ হবে। তা হলেই রাস্তাটি আর ভাঙবে না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ