৮:৫৭ অপরাহ্ণ
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার খাদ্য সামগ্রী বিতরণ
“মানুষ মানুষের জন্য” এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক) এর উদ্যোগে সিলেট মাতৃমঙ্গল হাসপাতালের নিম্ন আয়ের কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আরো বিভিন্ন স্থানে প্রায় শতাধিক অসহায়দের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪ এপ্রিল সোমবার বেলা ২টায় সিলেট নগরীর মাতৃমঙ্গল হাসপাতালে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক ও সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল সহ কমিটির সকল সদস্যদেরকে অতিথিবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তারা এই কঠিন সময়ে সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
একদল ফিনিক্স এর সভাপতি আবু বকর আল আমিনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি ও নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মাতৃমঙ্গল হাসপাতাল পরিচালক ডা: সুধাময় মজুমদার, বিশিষ্ট রাজনীতিবীদ সাইফুল আলম রুয়েল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সদস্য শোয়েব আহমদ, সমাজকর্মী বদরুল হোসেন খান কামরান, রোটারিয়ান সোহেল আহমদ রিপন প্রমুখ।