মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
৩১ জুলাই ২০ ২২
১:৫৪ পূর্বাহ্ণ

সরকারী নির্দেশনা না মেনে রাত ব্যাপি খোলা থাকে নবীগঞ্জের ঝিনাইদহ রেস্টুরেন্ট

সরকারি বিধি নিষেধ অমান্য করে সারা রাত দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার সংলগ্ন ঝিনাইদহ রেস্টুরেন্ট। চলমান সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে সারা দেশের সাথে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

নবীগঞ্জ উপজেলার সকল ব্যবসায়ীরা রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলেও ”ঝিনাইদহ রেস্টুরেন্ট” এ নিষেধাজ্ঞার কোন তোয়াক্ষা না করে নিয়মিত ভাবে সারা রাত বিদ্যুৎ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছে, তাদের এমন আচরণে দেবপাড়া বাজার ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১৯ জুলাই ঝিনাইদহ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ২ হাজার টাকা অর্থদ- ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরবর্তী দিন বিদ্যুৎ অফিস থেকে পুনরায় বিদ্যুৎ সংযোগ এনে সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা করে আসছে প্রতিষ্টানটি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- নিয়ম না মেনে ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করলে ব্যবস্থা নেয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ