মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৩ এপ্রিল ২০ ২৫
৮:১৫ অপরাহ্ণ

রাজস্ব আদায় ৫ লক্ষ টাকা
টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারনায় মুখরিত কমলগঞ্জের দর্শনীয় স্থান

ঈদুল ফিতরের টানা ছুটি পেয়ে দেশী, বিদেশী ভ্রমণ পিপাসুদের পদচারনায় মুখরিত ছিল মৌলভীবাজারেরর কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান,চা কন্যা খ্যাত মাধবপুর লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলি।


ঈদের দিন ও ঈদের পরের দু'দিন ছিল দর্শনীয় স্থান গুলিতে পর্যটকদের ঢল। টানা ছুটি পেয়ে দেশ ও বিদেশ থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটেছেন কমলগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে গত তিনদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪ হাজার ৫শত ৩৩জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৫ লক্ষ ১২হাজার ৯৫ টাকা রাজস্ব আদায় করা হয়।


ঈদের দিন থেকে শুধু লাউয়াছড়া জাতীয় উদ্যানেই নয়, উপজেলার চা কন্যাখ্যাত মাধবপুর লেক, ক্যামেলীয়া লেক,শমসেরনগর গলফ্ মাঠ,হামিদুর রহমান স্মৃতিসৌধ,হামহাম জলপ্রপাতসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

দেশের বিভিন্ন স্থান থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা ভ্রমণপিপাসুরা জানান,এবারের ঈদের লম্বা ছুটি পেয়ে পরিবার নিয়ে লাউয়াছড়া, চা কন্যা খ্যাত মাধবপুর লেকসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখা সম্ভব হচ্ছে।

সরজমিনে ঈদের পরেরদিন চা কন্যাখ্যাত মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায় পর্যটকদের বহনকারী গাড়ির দীর্ঘ সারি, টিকিট কাউন্টারের সামনে ছিল লম্বা লাইন, আবার অনেকে জাতীয় উদ্যানের প্রধান ফটকে ছবি তুলায় ব্যস্ত।দেখা মেলে বিভিন্ন বিদেশী পর্যটদেরও।

শ্রীমঙ্গল বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিবার - পরিজন নিয়ে ঘুরতে এসেছেন,আগত পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য বনকর্মীদের পাশাপাশি সিপিজি'র সদস্য ট্যুরিস্ট গার্ডরা রয়েছেন, এছাড়া পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশের সদস্যরা রয়েছেন।তিনি জানান,গত তিনদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪ হাজার ৫শত ৩৩জন পর্যটক প্রবেশ করেন।পর্যটকদের প্রবেশ ফি থেকে ৫ লক্ষ ১২ হাজার ৯৫ টাকা রাজস্ব আদায় করা হয়।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান চৌধুরী বলেন, ঈদের টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ