মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ ::
৪ জুন ২০ ২২
১২:৩৯ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ২০ কেজি গাজাঁসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট সদর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৭ ঘটিকায় নবীগঞ্জ থানাধীন মিনাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো গোয়াইনঘাট থানার প্রতাপপুর গ্রামের মৃত মানিক দাসের পুত্র সজল দাস (৩৫), শাহপরান (রাঃ) থানার জোনাকী এলাকার বাদল দাসের পুত্র বিপন দাস (২০), একই থানার দলদরী চা বাগানের দীলিপ দাসের পুত্র দীপক দাস (২৫), মাধবপুর থানার জগদীসপুর চা বগানের পলাস দাসের পুত্র জগন্নাথ দাস (২১), তেলিয়াপাড়া চা বাগানের মৃত সাধন দাশের পুত্র সাগর দাস (১৯)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামীদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ