৪:৩৬ অপরাহ্ণ
প্রতিকী ছবি
বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে প্রাণ গেল সুধীর বিশ্বাসের
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃ'ত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নি'হত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, সকালে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই সুধীর বিশ্বাসের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার সুধীর বিশ্বাস কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখান থেকে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।