৫:৩৬ অপরাহ্ণ
কুলাউড়ায় নি.খোঁ.জের দুইদিন পর ডুবা থেকে বৃদ্ধের লা.শ উদ্ধার
কুলাউড়ায় ওষুধ আনতে গিয়ে নিখোঁজের ২ দিন পর ডুবা থেক জরি মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া যাত্রী ছাউনির পাশের ডুবা(খাল) থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই ইউনিয়নের পূর্ব মাধবপুর লামাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জরিফ। মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি ফার্মেসি থেকে ওষুধ আনতে বাড়ি থেকে স্থানীয় বাজারে যান। এরপর তিনি আর বাড়ি যাননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও পাওয়া যায়নি।
নিখোঁজের ২ দিন পর শনিবার বিকাল ৫টার দিকে ইটাছড়া খালে জরিফ মিয়ার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বরমচাল ইউপি চেয়ারম্যান সুইট খান জানান, বৃদ্ধ জরিফ মিয়া বয়স্ক লোক। তিনি মানসিক ভরসাম্যহীন ছিলেন। কুলাউড়া থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রত সাড়ে ৮ টার দিকে জরিফ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ । নিহতের গলায় লুঙ্গি দিয়ে পেঁচানো ছিলো। সুরতহাল করে রাতেই লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরন করা হয়েছে।