বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০ ২০
৩:২৯ অপরাহ্ণ

নবীগঞ্জে সরকারি চেক বিতরণ সভা অনুষ্ঠিত

জাবেদ ইকবাল তালুকদার,  নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, পক্ষাঘাত গ্রস্থ ইত্যাদি ব্যক্তিদের সরকার কর্তৃক অনুদান এর ৮৯ টি চেক বিতরণ করা হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকালে নবীগঞ্জ উপজেলা হল রুমে অনুস্টিত চেক বিতরন অনুস্টানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ জনাব গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গতি গবিন্দ দাশ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ মহিলালীগ, স্বেচ্চাসেকলীগ, শ্রমিক, কৃষকলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ