রবিবার, নভেম্বর ১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১ নভেম্বর ২০ ২৬
৩:২৪ অপরাহ্ণ

জকিগঞ্জে সাফল্যের আনন্দ ভাগাভাগি, উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে তালামীযের মিষ্টিমুখ

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দকে আরও স্মরণীয় করে রাখতে আলিম ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখা।

শনিবার (৩১ অক্টোবর) রাতে জকিগঞ্জের ফুলকলিতে এ আয়োজন করা হয়। এতে আলিম ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে সাফল্যের আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের নেতারা।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, পরিবার ও সমাজের জন্যও আনন্দের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মো. দিলশাদ আনোয়ার, সহসভাপতি মো. মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক মো. তাহমিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা ও প্রচার সম্পাদক জুনেদ আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ