রবিবার, নভেম্বর ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১ নভেম্বর ২০ ২৬
১১:২৯ পূর্বাহ্ণ

লাহিনের সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

দু'টি কিডনি অকেজো হয়ে যাওয়ায় গুরুতর অসুস্থ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন এর সুস্থতা কামনায় আজ বাদ মাগরিব হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে দলের কঠিন সংকটময় সময়ের সহকর্মী লাহিনের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, আহবায়ক কমিটির প্রথম সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আলাল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য খন্দকার মনিরুজ্জামান মনির, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মইন উদ্দিন খান সুহেদ, জুনেদ আহমদ জামাল, সেফুল আহমদ, জসিম আহমদ, রাজন খান,কামাল আহমদ,সুলতান সালাউদ্দিন টুকু, রাজিব আহমদ, লিয়াকত আলী, জালাল আহমদ, শাহরিয়ার আহমদ, জয়নাল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে লাহিন কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত রয়েছেন। তার দু'টি কিডনি অকেজো হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে তার কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। অসুস্থ স্বামীকে সুস্থ করে তুলতে লাহিনের স্ত্রী একটি কিডনি দান করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ