শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ এপ্রিল ২০ ২০
৭:২৫ অপরাহ্ণ

করোনায় ছাতকে একজন আক্রান্ত

ছাতক প্রতিনিধি:: ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী সনাক্ত হয়েছে। গত ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো  হয়। ২২ এপ্রিল তার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে৷ উপজেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত হওয়া এ রোগী ঢাকা-গাজীপুর এলাকার বাসিন্দা। বর্তমানে ঐ রোগী সিলেটে শহিদ শামস উদ্দিন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। ছাতকের একটি শিল্প কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে তিনি কর্মরত আছেন এবং পৌর শহরের শ্যামপাড়া এলাকায় তিনি বসবাস করতেন। সম্মানিত ছাতকবাসী আপনারা আতংকিত না হয়ে সতর্ক হয়ে যান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা ঘুরাফেরা বন্ধ করুন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ