১১:৫৫ অপরাহ্ণ
নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো শিশুর লাশ
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে নিখোঁজের ৩ দিন পর রুয়ার খারা নামক স্থানে খর¯্রােতা নদীতে আর্য দাশ নামে চার বছরের এক শিশুর লাশ ভেসে উঠেছে। নিহত আর্য দাশ রামপুর গ্রামের অনজিত দাশের ছেলে। গতকাল সোমবার বেলা ২টার দিকে রুয়ার খারা স্থানে খর¯্রােতা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ডালিম আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি থানায় নিয়ে আসেন, কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জানা যায়- গত শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৬.৪৫ টার দিকে শিশু আর্য দাশ নিজ ঘর থেকেই নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাননি।
পরদিন শনিবার (৩ সেপ্টেম্বর) নিহত আর্য দাশের পিতা অনজিত দাশ নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ডালিম আহমদ জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক, লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি পেলে লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার পরিবারে কোনো অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।