মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ এপ্রিল ২০ ২০
৫:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণ সুনামগঞ্জে মানব কল্যান ফাউন্ডেশনের  বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী বিতরণ

করোনা মহামারী কারণে দীর্ঘদিন থেকে লকডাউনে থাকা অসহায় পরিবারের পাশে দাড়িঁয়েছে দক্ষিণ সুনামগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী, জামলাবাদ, তেরহাল, বগুলার খাড়া, দেবগ্রাম ও ইনামনগর গ্রামের ১৩০ টি অসহায় পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে টানা ৩ দিনব্যাপী বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
প্রবাসে এবং দেশে থাকা ফাউন্ডেশনের সদস্যদের সম্মিলিত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১লিটার সয়াবিন তৈল, ১ কেজি  ডাল,  কেজি পেয়াজ,  ১ কেজি আলু ও  ১ কেজি লবণ।
জাতির এই ক্রান্তিলগ্নে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার যুবকদের এমন মহৎ উদ্যোগে ১৩০টি অসহায় পরিবারের কষ্ট কিছুটা লাঘব হয়েছে। ফাউন্ডেশন নেতৃবৃন্দ মানবতার কল্যানে সাড়া দিয়ে অসহায় পরিবারের পাশে দাড়াঁনোর জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান। এই মহাদুর্যোগ থেকে জাতিকে রক্ষায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ