১২:৫৩ পূর্বাহ্ণ
চুনারুঘাটে ৭০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী বিতরণের পৃষ্ঠপোষক হলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল হাই রাজীব ও বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইমরানুল হাই সজীব। তারা দুজন’ই শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান, চুনারুঘাটের কৃতি সন্তান বিচারপতি মোঃ আব্দুল হাই এর ছেলে।
সোমবার (১১ মে) দুপুর ২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিতরণ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, চুনারুঘাট উপজেলা পরিষদ সি,এ ওয়াহিদুল ইসলাম সুমন সহ মুক্তিযোদ্ধারা।
খাদ্য সামগ্রীর মধ্যে যা ছিল- ১০কেজি চাল, ৩ কেজি আলু, ২কেজি ডাল, ১ লিটার তেল, ১ লিটার দুধ উপহার প্রদান করেন। ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ১ম ধাপে ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে।