বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২১ মার্চ ২০ ২৪
৫:৫০ অপরাহ্ণ

কমলগঞ্জে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর ও এ্যাম্বুলেন্স দান করলেন ব্যারিস্টার ওয়াসিম

কমলগঞ্জ উপজেলায় ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার পাঁচতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কানাডা প্রবাসী ব্যারিস্টার ওয়াসীম আহমেদ।

ভানুগাছ চৌমুহনী জামে মসজিদের মোতওয়াল্লী ও মাদ্রাসার সভাপতি- মো: আনহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ‘‘ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফাইন্ডেশন এর পরিচালনা কমিটির সদস্যদের কাছে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এসময় ব্যারিস্টার ওয়াসিম বলেন,আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি।

আজকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ইনশাআল্লাহ মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তিনি সবার প্রতি সহযোগিতা করার আহবান জানান। পরিবারের পক্ষ থেকে । সবার সেবা জন্য একটি এ্যাম্বুলেন্স ফাউন্ডেশনকে দান করা হল।

এটা অলাভজনক ভাবে পরিচালিত করা হবে। এটি ফাউন্ডেশন সহ সবাই মিলে পরিচালনা করার অনুরোধ জানান ।

এসময় কমলগঞ্জ পৌর মেয়র সহ ভানুগাছ চৌমুহনী জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্য, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ