৭:৪৬ অপরাহ্ণ
স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে এলাকায় আসলেই মামলা হত আমার উপর: হাজী মুজিব
"স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে এলাকায় আসলেই তার দোসর ভূঁয়া মুক্তিযোদ্ধা দূর্নীতিবাজ সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এর ঈশারায় আমার উপর মিথ্যা মামলা করা হত। স্বৈরশাসক পতনের পর দূর্নীতিবাজ আব্দুস শহীদ পালিয়েছে। একদিন না একদিন তাকে ফাঁসির কাটগড়ায় দাঁড়াতে হবে।
স্বৈরশাসকের পতনের পর দেশে এখন সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, মানুষ এখন স্বাধীন"। সম্প্রতি ভারতের নদী মোহনার গেইট গুলো খুলে দিলে পানিতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। মুহুর্তে বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দিসহ শতশত মানুষের মৃত্যু ঘটে। ভারতের ছেড়ে দেয়া পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নের লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়ে।
এখনও দূ একটি ইউনিয়নের লোকজন পানিবন্দি রয়েছে। বাকি ইউনিয়নগুলোর বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়, বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকালে বন্যাদূর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় উপজেলার মাধবপুর বাজারে এক পথসভায় যোগ দিয়ে উপরোক্ত কথাগুলো বলেন, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগ জনসমর্থনহীন ও জন-বিচ্ছিন্ন সংগঠন হিসাবে দড়িয়েছে। গত ১৫ বছরের দুঃশাসনে বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার নিরীহ মানুষকে গুম,খুনসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শেখ হাসিনার সরকার। গত ৫ই আগষ্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়েছে। সেখানেই বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
স্বৈরচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার এই জন-বিচ্ছিন্ন গোষ্ঠীটি দেশের অভ্যন্তরে জ্বালাও-পোড়াও করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য আপ্রাণ চেষ্টা করছে। সারা দেশে সংখ্যালগুদের মন্দিন ও বাড়িঘরে হামলাসহ আগুন সন্ত্রাস শুরু করেছে।
আপনারা সংখ্যালগুদের মন্দির ও বাড়িঘর পাহারা দিবেন যেন এরা কোন নাশকতা করতে না পারে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।