৪:৪৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে সাংবাদিকের বি'রুদ্ধে ‘মিথ্যা মা'মলা’: প্রেসক্লাবের জ'রুরি সভা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক ও লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়'রানিমূলক’ মা'মলার প্রতি'বাদে জরুরি সভা করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা থেকে অবিলম্বে মা'মলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভায় জানানো হয়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।
প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং দৈনিক আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন—প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডান, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, বাংলানিউজ২৪ডটকমের সিলেট বিভাগীয় করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহমদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, কার্যকরী সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, মামুন আহমেদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রব এবং ঝলক দত্তসহ অনেকে। বক্তারা বলেন, এহসান বিন মুজাহির দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন।
সত্যের পক্ষে অবস্থান নেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই তার পেশাগত বৈশিষ্ট্য। এ ধরনের মিথ্যা মামলা শুধু একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এমন হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা উদ্বেগজনক।
এতে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। সভা থেকে এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে আগামীকাল (সোমবার) বেলা ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।